× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

লিভারপুল লিগ কাপের তৃতীয় রাউন্ডে

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই শুরুর আগেই অন্য টুর্নামেন্টগুলোতেও নিজেদের অবস্থান জানান দিচ্ছে। মঙ্গলবার লিগ কাপের লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। নিজেদের একচেটিয়া লড়াইয়ে বার্টন এলবিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আনফিল্ডের ক্লাবটি। আর এ জয়ের মধ্য দিয়ে লিগ কাপের তৃতীয় রাউন্ডে উঠে এসেছে  ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

এলবিয়নের মাঠ পিরেল্লি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছে লিভারপুল। বল মাঠে গড়ানোর ১৫ মিনিটের মধ্যের প্রথম গোল পায় দলটি। লিভারপুলের হয়ে এ সময় গোল করে দলকে এগিয়ে নেন ডিভক ওরিগি। সাদিও মানেসের পাস থেকে এলবিয়নের জাল কাঁপান তিনি।

এর সাত মিনিট পর নাথানিয়েল ক্রাইনেসের ক্রস থেকে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্তো ফিরমিনহো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন লিভারপুল মিডফিল্ডার এমরে কান। এরপরও থেমে থাকেনি লিভারপুলের গোল উৎসব।  ম্যাচের ৬১ মিনিটে টিম নায়লরের আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানে আরও পিছিয়ে পড়ে এলবিয়ন। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে ড্যানিয়েল স্টুরিজের দুই গোলে আরও উচ্চতায় পৌঁছে যায় অলরেডসরা।

ম্যাচের ৭৮ মিনিটে স্টুরিজের প্রথম গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর ৮৩ মিনিটে স্বাগতিক এলবিয়নের জালে শেষ পেরেকটিও ঠুঁকে দেন স্টুরিজ। বাকি সময় আর গোল না হলে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।


এ ক্যটাগরির আরো খবর..