উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই দারিদ্র্যমোচন করা সম্ভব হবে। আর এটি করতে হলে গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বুধবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংকের ৯৫৮তম শাখার উদ্বোধনকালে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 মন্ত্রী বলেন, দেশে কৃষি প্রক্রিয়াজাতে, খুচরা কৃষি যন্ত্রপাতি তৈরি ও মেরামতে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির অনেক সুযোগ রয়েছে। সেজন্য এসব খাতে ব্যাংকগুলোকে উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক মো. শামসউলইসলামউপব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিআইডি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।