বিশেষ প্রতিবেদকঃ আমরা কৃষি, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে বিদেশে আমাদের পণ্য রপ্তানি করব। ভবিষ্যতে রসুন ভারতে পাঠাবো, পেঁয়াজ রপ্তানি করব। আমরা ভারতকে দেব কিন্তু ওদের কাছ থেকে আনবো না। কৃষকদের প্রতি জোর দাবী নিয়ে বলেছেন নওগাঁ রাণীনগর ও আত্রাইয়ের সাংসদ মোঃ ইসরাফিল আলম এমপি।
আজ নওগাঁর রাণীনগরে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি পণ্যের উপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নওগাঁর রাণীনগরে খাদ্য উৎপাদন ২৮৪০০মেঃটন, ভোগ করছে মাত্র ৩৮ হাজার মেট্রিক টন, দেশের চাহিদা মেটাতে দিচ্ছে ১৭০২৭৫ মেট্রিক টন। রাণীনগর আত্রাইয়ের মানুষ খাদ্য উৎপাদনকারী, সরবরাহকারী, এরা বাংলাদেশের আশীর্বাদ। রাণীনগরের কৃষকরা বাংলাদেশের সম্পদ। কিন্তু এদের ভাগ্যের পরিবর্তন নেই। পেঁয়াজ, সরিষা, রসুন, মসুর, মুগ, বেগুন, টমেটো এগুলোর অনেক দাম। ভাগ্যের পরিবর্তনের জন্য এগুলো চাষাবাদ করতে হবে। এসব চাষে সরকারী সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষকের দেশ, প্রকৃতির দেশ, বন্যার দেশ, খরার দেশ। যে দেশের মাটিতে বীজ ফেলে রাখলেই ফসল হয়, সেই দেশের মানুষ পেঁয়াজের সংকটে পড়বে কেন? খাদ্য সংকটে পরবে কেন? সেই দেশের মানুষ বিদেশের কাছ থেকে খাদ্য এনে খেতে হবে কেন? আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে চাই।
বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, বঙ্গবন্ধু কৃষকের মুক্তি, শ্রমিকের মুক্তি চেয়েছিল বলে তাকে হত্যা করা হয়েছে। কারণ উনি বেচে থাকলে গ্রাম বাংলা আজ শহর হয়ে যেত। বাংলার কৃষক, শ্রমিকের মনে হাসি ফুটতো।
তিনি আরও বলেন, কৃষি খামার ঠিক মত করতে পারলে আমার বিশ্বাস, আমেরিকার মত বাংলাদেশের কৃষকরাও উন্নয়ন শালী, অর্থশালী ও বিত্তশালী হবে।
এবছরেই গতকাল ১৮লক্ষ মেট্রিক টন উৎপাদন করেছি। আমাদের লাগে ২৫/২৬লক্ষ মেট্রিক টন। পরবর্তী বছরে আমরা ৩০ লক্ষ মেট্রিক টন উৎপাদন করব।
কৃষকদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা পেয়াজ উৎপাদন করে দেশের ভাগ্যের পরিবর্তন করেন। বাংলাদেশে পেঁয়াজ রসুন পণ্যের সংকট থেকে এই জাতিকে রক্ষা করতে এগিয়ে আসেন।



