× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই মোখলেছুরের স্বপ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০
আগুনে পুড়ে ছাই

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে মোখলেছুরের একমাত্র আয়ের সম্বল তাঁর চায়ের  দোকান। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দাসগ্রাম বাজারে।
২০ নভেম্বর দিবাগত রাত ১১ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। এতে দাসগ্রাম সোনার পাড়া নিবাসী মোঃ আব্দুলের ছেলে মোখলেছুরের দোকান পুরোই ভস্মীভূত হয় ও পাশের আরে ২টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা জানান, রাত ১১ টার দিকে তাঁরা বাজারে মোখলেছুরের দোকান থেকে আগুনের কুন্ডলি ও ধোঁয়া   দেখতে পান, তারপর তাঁরা নন্দীগ্রাম ফায়ার স্টেশনে ফোন করেন এবং দোকানিকে খবর দেন।
ভস্মীভূত হওয়া চা দোকানের মালিক মোখলেছুর জানান, তাঁর পরিবারের  ভরনপোষণের একমাত্র অবলম্বন চায়ের দোকান পুড়ে যাওয়ায় বাকরুদ্ধ তিনি। ৭ সদস্যের পরিবার নিয়ে তিনি এখন হতাশাগ্রস্ত।  এতে তাঁর ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে, এ ক্ষতি পুষিয়ে ওঠা তাঁর জন্য খুবই কঠিন হবে।
পাশের ক্ষতি হওয়া ২ দোকানের মালিক উজ্জ্বল মোহন্ত ও চিত্ত মোহন্ত জানান, তাঁদের ২ জনের ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস থেকে জানানো হয়,  আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে  শার্ট -সার্কিট থেকেই এ আগুনের সুত্রপাত হয়।


এ ক্যটাগরির আরো খবর..