× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ফরিদপুরের দুটি পৌরসভার নির্বাচনে চলছে ভোট গ্রহন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
চলছে ভোট গ্রহন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের দুটি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।

আজ ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে ঘন কুয়াশা থাকার কারনে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি।

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, এ দুটি পৌরসভা হলো ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ দুটি পৌরসভার সকল কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

ফরিদপুর সদরে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুস সালাম (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু (নাড়কেল গাছ)।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পর শেখ মাহাতাব আলী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বচনে সাধারণ কাউন্সিলর পদে ১৯৩ এবং মহিলা কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদন্দ্বিতা করছেন। মোট ৬৭টি কেন্দ্রে ৩৯২টি বুথে ভোট গ্রহণ করা হবে। ফরিদপুর পৌরসভার মোট ভোটার এক লাখ ৪৮ হাজার ২৭৯ জন।

অপরদিকে মধুখালীতে মেয়র পদে দুইজন প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মোর্শেদ আহমেদ লিমন (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী সাহাবুদ্দীন আহমেদ সতেজ (ধানের শীষ)।
মধুখালীতে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিন্দ্ব¦ন্দ্বিতা করছেন। এ নির্বাচনে নয়টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হবে। মধুখালীর মোট ভোটার ১৯ হাজার ৯৯০ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ নির্বাচনে ৬০৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন এস আই একজন এ এস আই ও তিন জন কনস্টেবল দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া বিজিবির ছয়টি পেট্রল দল নিয়োজিত থাকবে। নির্বাচনে নিরাপত্তার জন্য র‌্যাবের ১৪টি পেট্রল দল (প্রতি দলে আটজন) দায়িত্ব পালন করবেন।

ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ২৭ জন এবং মধুখালীতে ৬জন কর্তব্যরত থাকবেন। এছাড়া নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..