× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা

admin
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
ঝড়-বৃষ্টির সতর্কতা
হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে কয়েক দফা বজ্রঝড়, বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ ও বন্যা

আবহাওয়া অধিদপ্তরের আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ শক্তিশালী হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে। ফলে বজ্রপাতপ্রবণ এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। মাসটিতে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল আগস্টে সামগ্রিকভাবে বাড়তে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার হতে পারে। পাশাপাশি দৈনিক গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

সব মিলিয়ে আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ এবং আঞ্চলিক বন্যার মতো আবহাওয়াজনিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল।


এ ক্যটাগরির আরো খবর..