× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

গোপন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে চাঞ্চল্য

ACP
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২৬
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন,

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকজন নেতাকর্মী গোপন স্থানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান পালন করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

জানা গেছে, ‘কালকিনি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দৃশ্য দেখা যায়। ভিডিওতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালকিনি পৌরসভার দুইবারের সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ কয়েকজন নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ, র‌্যাব ও বিজিবির নজরদারির কারণে খোলামেলা পরিবেশে কোনো কর্মসূচি পালন না করে একটি বদ্ধ কক্ষে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময় থেকে কালকিনি উপজেলার আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে বা কোথায় বসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অনুষ্ঠানটি কালকিনির বাইরে কোনো স্থানে আত্মগোপনে থেকেও আয়োজন করা হয়ে থাকতে পারে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ”ভিডিওটির সত্যতা ও অনুষ্ঠানস্থল সম্পর্কে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..