বাংলাসহ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় বিশ্ব

বাংলাসহ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় বিশ্ব

পশ্চিমবঙ্গে আট দফার ভোট প্রক্রিয়া শেষ। প্রথম দফা থেকেই নির্বাচনে রাজ্যের প্রতিটি কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। এছাড়াও চারজন প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এরমধ্যে তিন কেন্দ্রে আগামী ১৬ মে আবারও নির্বাচন হবে। আর একটি কেন্দ্রে নির্বাচনের পর প্রার্থী মারা যাওয়ার কারণে সেই কেন্দ্রে আপাতত নির্বাচন হচ্ছে না। যদি, ওই কেন্দ্রের প্রয়াত প্রার্থী জয়ী হন, তাহলে আবারও নির্বাচন হবে।

এবারের নির্বাচনে শাসক দল তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই সরকার গড়ার দাবি করে এসেছে। এছাড়াও পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা। তাঁরাও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা জানা যাবে আগামী ২ মে। এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সুজন চক্রবর্তীদের মতো হেভিওয়েটরা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন।

বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচন সম্পন্ন হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে সবথেকে দীর্ঘ নির্বাচন হয়েছে। আজ পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর বহু মিডিয়া এবং সংস্থা বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে। আসুন দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষায় কে এগিয়ে আর কোন রাজ্যে কারা এগিয়ে। বলে রাখি, বুথ ফেরত সমীক্ষা অথবা এক্সিট পোল দিয়ে সঠিক তথ্য সামনে আসেনা। কোনও কোনও সময় এই সমীক্ষা মিলে গেলেও অনেক সময় ব্যর্থ হয়। তাই প্রকৃত ফলাফল জানার জন্য ২ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলায় C-VOTER এক্সিট পোল অনুযায়ী, বিজেপি- ১৬২-১৮৫।  তৃণমূল- ১০৪ থেকে ১২১। সংযুক্ত মোর্চা- ১৪-২৫। অন্যান্য শূন্য।

অসমে ১২৬টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৭৫ থেকে ৮৫ আসন। কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৪৫ আসন। অন্যান্য ১।

তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে আন্নাদ্রমুক ৫৭+। DMK ১৭৫+। অন্যান্য ২।

কেরলের ১৪০ আসনের মধ্যে LDF (বাম দল) ১০৪ থেকে ১২০। UDF (কংগ্রেস) ২০-৩৬। বিজেপি ০-২। অন্যান্য ২০-২।

পন্ডিচেরির ৩০ আসনের মধ্যে কংগ্রেস ১১ থেকে ১৩, এনআরসি ১৬ থেকে ২০।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।