বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস-এর ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন’ প্রকল্পের আয়োজনে জিডিপি সংকলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সঠিক তথ্য-উপাত্তকে নির্ভরযোগ্য করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

উপাত্ত সংগ্রহের প্রক্রিয়ার ওপর এখনো মানুষের পুরোপুরি আস্থা আসেনি মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মানুষ যত যথার্থ তথ্য জানবে, তত অপত্যের বিস্তার বন্ধ হয়ে যাবে। বিবিএস যদি অন্য কারও কাছ থেকে ডেটা নিয়ে কাজ করতে থাকে, তাহলে নিজেদের ডেটা সংগ্রহের সক্ষমতা তৈরি হবে না।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, তথ্য-উপাত্ত সঠিক না হলে দেশের আর্থিক খাতসহ কোনো কিছুরই প্রকৃত অবস্থা বোঝা যাবে না। কিন্তু সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কোনো তথ্য-উপাত্ত বাড়িয়ে বা কমিয়ে দেখানোর পক্ষে নয়। এটা সরকারের রাজনৈতিক কমিটমেন্ট।

প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্য-উপাত্তকে আরও নির্ভরযোগ্য করতে বিবিএসকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।