স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় বেসিক ট্রেড পরিচালনাকারী প্রতিষ্ঠান সমূহের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর আওতায় বেসিক ট্রেড পরিচালনাকারী প্রতিষ্ঠান সমূহের সংগঠন – বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম ঝিনাইদহ জেলার পক্ষ হতে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মহোদয় জনাব সরোজ কুমার নাথ এর কার্যালয়ে সকাল ১০টায় প্রতিষ্ঠান সমূহ খোলার দাবিতে-স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহবায়ক ও মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী এর পরিচালক মোঃ নাজমুল আলম রিগান, যুগ্ম- আহবায়ক সাথী বিশ্বাস, পরিচালক-পৌর কম্পিউটার ট্রেনিং সেন্টার, সদস্য সচিব বশির আহমেদ চন্দন, পরিচালক-প্রিজম কম্পিউটার একাডেমী, হাসানুজ্জামান তরুন, পরিচালক- সিনেট কম্পিউটার, সবুজ খান- পরিচালক হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কম্পিউটার সেন্টার, মোঃ মনির উদ্দিন, পরিচালক, পুষ্পকলি কম্পিউটার ট্রেনিং সেন্টার।
সাইদুর রহমান টুটুল, পরিচালক-শেখ আইসিটি সেন্টার, অনির্বাণ কুমার মন্ডল, পরিচালক যুব স্বনির্ভর কেন্দ্র প্রমুখ।





