× Banner
সর্বশেষ
ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আমি বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদে রয়েছে গৌরবময় অবদান। ভাষাশহীদ আব্দুল জব্বার এই বাহিনীরই আনসার কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে শুরুতে আনসার বাহিনীর ৪০ হাজার থ্রিনটথ্রি রাইফেলই ছিল প্রধান হাতিয়ার। আমি ৫২’র ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বা, ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন বীর আনসার সদস্যসহ বিভিন্ন সময়ে যারা আইনশৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারী সমাজকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণজনিত মহামারির মধ্যে বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ‘শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এ মূলমন্ত্রে দীপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জাতিগঠনে অব্যাহত প্রয়াস চালাবেন এ প্রত্যাশা করি।

আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত সকল কার্যক্রমের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..