বাংলাদেশ আইন সমিতির নির্বাচন বর্জণ সাধারণ সম্পাদক প্রার্থীর

অভিজিৎ পাণ্ডে, ডেস্ক রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির নির্বাচনে ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জণ করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সৌমিত্র সরদার।

আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে আইন সমিতির নির্বচন ও ভোট গ্রহনের প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে প্রকাশ্যে অনিয়ম এবং ভোট কারচুপি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অপর পক্ষ। বিরোধীদের কথায় অনিয়ম এবং ভোট কারচুপি মানে গনতন্ত্রকে মেরে ফেলা এই নিয়ে তীব্র অসন্তোষ ছড়ায় ভোট কেন্দ্রে ।

জানা যায় আইন সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিষ্টার সৌমিত্র সরকার ভোট বর্জণ করার ঘোষনা করেছেন । এই নিয়ে ব্যারিষ্টার সৌমিত্র সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অনেক রক্তের বিনিময়ে এই দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেয়ার আইন এনেছেন । কিন্তু সেই আইন আজ পদলুন্ঠিত জাতির কাছে এটা লজ্জ্বার।

তিনি আরও বলেন আইন সমিতির নির্বচন প্রক্রিয়া চলাকালীন প্রকাশ্যে অনিয়ম এবং ভোট কারচুপি দেখে আমি হতবাক। কোন অদৃশ্য কারনে প্রশাসনের নিষ্ক্রিয় ভুমিকা দেখে আমি হতবাক না হয়ে পারছিনা।

তিনি বলেন বিরোধী প্রতিদ্বন্দ্বী কেশব রায় চৌধুরী তার লোকজনদের নিয়ে বল প্রয়োগের দ্বারা প্রকাশ্যে ভোটে কারচুপি করেছে এবং ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে। যেখানে এমন অন্যায় অবিচার হতে পারে সেখানে সুষ্ঠু ফলাফল আশা করা যায়না অতএব আমি এই প্রহসনের ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি ।

ব্যারিস্টার সৌমিত্র সরদার জানান, অনিয়ম ও কারচুপির অভিযোগ আমি বাংলাদেশ আইন সমিতির অদ্যকার নির্বাচন বর্জন করলাম। নীতি বলতে আর কিছু নাই। কিছু মানুষ পশুর অধম। লজ্জাও নেই এদের। আমি অফিসিয়াল অভিযোগ জমা দিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।