সোনারতরী কর্তৃক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান।

আজ ২৭/১২/২০১৯ তারিখ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় উজিরপুর উপজেলার পশ্চিম মোল্লাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন শ্রী দীপক কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত, চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা পরিষদ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুনীল কুমার বাড়ৈ, সভাপতি- বাংলাদেশ আওয়ামীলীগ, আগৈলঝাড়া উপজেলা শাখা; আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, আগৈলঝাড়া উপজেলা শাখা এবং জনাব গোলাম মোস্তাফা সরদার, চেয়ারম্যান, রত্নপুর ইউনিয়ন, জনাব উজ্জ্বল লাহিড়ী, সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানে ১০০ জন অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, প্রভাষক শ্রী শংকর হালদার, শ্রী বিবেকানদ বৈদ্য, নিখিল বিশ্বাস, শ্রী হরনাথ হালদার, শ্রী নারায়ণ মজুমদার, শ্রী মতুরাম চৌধুরী, শ্রী ক্ষিতিশ চন্দ্র দাস, ডাঃ শ্রী সন্তোষ সরকার, শ্রী দিলীপ ওঝা। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ডাঃ শ্রী বিধান বিশ্বাস, শ্রী কিরণ চন্দ্র বালা, শ্রী মিন্টু কুমার মণ্ডল, শ্রী প্রণব কান্তি হাওলাদার, ডাঃ শ্রী শ্যামল চন্দ্র বড়াল, শ্রীমতি ইন্দিরা গাইন এবং ডাঃ শ্রীমতি প্রিয়াঙ্কা বড়াল টুম্পা। পরিশেষে, সোনারতরী রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সোনারতরী বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন- সোনারতরী গত তিন বছরে প্রায় ৫০ জন গরীব অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক হারে মেধা বৃত্তি প্রদান করে আসছে। সোনারতরী ইতিমধ্যে প্রতি বছর অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র, গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিনা মূল্যে ব্লাড গ্র সহ বিবিধ সামাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে।

বক্তব্যের শেষে তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সোনারতরীর তহবিলে আর্থিক সহায়তা করার জন্য দেশ ও দেশের বাইরের সকল মহানুভব ব্যক্তিগনের প্রতি বিনীত অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।