× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় -আইনমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখন বাংলাদেশে আইনের শাসন আছে। ড. ইউনূস যদি অন্যায় না করে থাকেন, তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিচারক বিচার করবেন।  কোনো উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন, সেই চেষ্টা বন্ধ করুন।বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূসের মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন ১৬০ এর বেশি বিশ্বনেতা। সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের নাম রয়েছে।

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দুবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা ব্যক্তির নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন। উনি এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কীসের সংগ্রাম! বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম। বাংলাদেশের মানুষ বিচার চায় এটা কি অন্যায়? যা বাংলাদেশের বিচারপ্রার্থীদের অপমান করার সামিল। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।

নির্বাচনে খরচ করার জন্য সরকার সবার জন্য পেনশন স্কিম করেছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, মাথায় ঘিলু না থেকে অন্য কিছু থাকলে কেউ এসব কথা বলে।

উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানসহ অনেকে।

এর আগে মন্ত্রী আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক মেরামতের কাজ উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..