× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার আত্মপ্রকাশ

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) অবশেষে জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন পেয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এ খবর ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সভাপতি এস এম এম রহমান এক বিবৃতি পাঠ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্য নেতারা।

সভাপতি রহমান বলেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) নামে ২০১৫ সাল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের সংগঠনের কোন নিবন্ধন না থাকায় আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি পদে পদে নানান বাধার সম্মুখীন হয়েছি। ২০১৭ সাল হতে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের প্রচেষ্টা শুরু করেছি।

তিনি বলেন, নানারকম আইনি জটিলতা, প্রতিবন্ধকতা ও অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আল্লাহর অসীম রহমত, সরকারের সুদৃষ্টি, কিছু সৎ, নির্ভীক, মেধাবী, বিচক্ষন, নির্লোভ ও মানবিক নেতৃবৃন্দের সীমাহীন সমর্থন, আর্থিক ও মানসিক সহযোগিতার বদৌলতে আমরা আজ প্রায় আট বছর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের সংগঠন নিবন্ধন প্রাপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের নিবন্ধিত সংগঠনের নাম “Soceity Of Bangladesh Pharmaceuticals Representatives Alliance (PhaReA). (রেজিঃ নং- S-14249)”। নিবন্ধন আইন ও নিয়ম নীতির কারনে আমাদের হুবহু নামে নিবন্ধন পাওয়া কোনমতেই সম্ভব হয়নি। তবে শাব্দিক অর্থ ও আক্ষরিক ধারবাহিকতার দিক থেকে সম্পূর্ণ মিল রেখে এবং নিবন্ধনের নিয়ম-নীতি বজায় রেখেই আলহামদুলিল্লাহ্ আমরা নিবন্ধন পেতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমরা মহান সৃষ্টিকর্তার প্রশংসা করছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথে আর কোন বাধা নেই ইনশাআল্লাহ। দেশের সকল ইউনিট সংগঠনের একাত্মতা ও আন্তরিক সহযোগিতায় বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধি ও ঔষধ কোম্পানির সার্বিক উন্নয়নে আমাদের এই নিবন্ধিত সংগঠন সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা দেশের ঔষধ কোম্পানির সকল প্রতিনিধিগনকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঁধে-কাঁধে মিলিয়ে সফলতার পথে এগিয়ে যাবার উদাত্ত ও বিনীত আহবান করছি।


এ ক্যটাগরির আরো খবর..