× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ধামাইরহাট (নওগাঁ) প্রতিনিধি

বাংলাদেশের উন্নয়নের একমাত্র দাবিদার আওয়ামী লীগ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
বাংলাদেশের উন্নয়ন

নওগাঁর ধামইরহাটে বিকন্দখাস বাজার হতে বিকন্দখাস সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মনিপুর গ্রাম সড়ক ভায়া বিকন্দখাস জিপিএস সড়কে ১১০০ মিটার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

৩১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জন গুরুত্বপূর্ণ এই গ্রামীন রাস্তাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাটের পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুইসার রহমান, সাধারণ সম্পাদক ও জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে করেন নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার বলেন, ‘এদেশের সকল উন্নয়নের দাবিদার একমাত্র আওয়ামী লীগ সরকার।’


এ ক্যটাগরির আরো খবর..