× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

বাংলাদেশকে পাকিস্তান বানাতে জিয়াউর রহমান একটুও কার্পণ্য করেনি-মতিয়া চৌধুরী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী  বলেন ৭৫ এর পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান এমন ভাবে বিএনপির গঠন করেছিল যেন তা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে একটুও কার্পণ্য করেনি বলে মন্তব্য করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার। কিন্তু সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে প্রধামন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ থেকে হিমালয়ের চুড়ায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই না উন্নয়নের মহাসড়কে চলবে।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..