× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে আগের মতো অনুশীলনের সুবিধা এবার দিচ্ছে না কাতার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/football-6.jpg

বাংলাদেশকে আর আগের মতো অনুশীলনের সুবিধা এবার দিচ্ছে না কাতার। বাংলাদেশকে সুযোগ-সুবিধা না দিলেও ভারতকে ঠিকই দোহায় লম্বা অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করে দিচ্ছে কাতার। তাই বাংলাদেশ দলের কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের পুরো প্রস্তুতিই হবে ঢাকায়। এদিকে ১৫ মে থেকে কোয়ারেন্টিনে থাকা ভারতীয় দল গতকাল পৌঁছে গেছে কাতার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ছিল কাতারে গিয়ে ৭ থেকে ১০ দিন ফুটবল ক্যাম্প করার। এই সুযোগটা গত ডিসেম্বরেও পেয়েছিল বাংলাদেশ দল। সেবার অবশ্য ভিন্ন প্রেক্ষাপট ছিল।

করোনার সময় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ারই কথা ছিল না, বিস্তর অনুরোধ করেই বাংলাদেশকে ৪ ডিসেম্বর ম্যাচ খেলতে রাজি করিয়েছিল কাতার। খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কারণে কোচ জেমি ডে আপত্তি করলেও তা এড়িয়ে গিয়েছিল বাফুফে। বিনিময়ে সুবিধা হিসেবে দুই সপ্তাহ আগে গিয়ে জামাল ভুঁইয়ারা লম্বা ক্যাম্প করেছিল দোহায়। ম্যাচটি যদিও ৫-০ গোলে হেরেছিল। এবার এএফসি নির্ধারিত সূচিতেই খেলতে যাবে। তাই কাতার এফএ আগের মতো আন্তরিক নয় এবং অনুশীলন ক্যাম্প করার সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেছে। বাফুফে চেয়েছিল ২১ কিংবা ২২ মে’র দিকে দলকে দোহায় পাঠিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে।

সেই আশায় জল ঢেলে দেওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও হতাশার সঙ্গে বলেছেন, ‘ওখানে (কাতার) গিয়ে আমরা অনেক সুযোগ-সুবিধা পাব না। জিম-সুইমিংসহ অন্য কিছু না পেলে গিয়ে লাভ কী? এ ছাড়া আমাদের ফুটবলাররা তো এখানেই সব পাচ্ছে।’

গতকাল একই সুরে কথা বলেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও, ‘এখানেই প্রস্তুতি ভালো হচ্ছে। স্থানীয় দুটি দলের সঙ্গে আলাপ করে এখানে দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হবে। এরপর ৩০ মে বাংলাদেশ দল কাতার যাবে, সে ক্ষেত্রে এক দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

বাংলাদেশ যাবে আগামী ৩০ মে। তবে এর মধ্যে দু-একজনের কভিড পজিটিভ হলেই বিপাকে পড়বে দল। তখন আর বিকল্প খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..