বর্তমানে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি: প্রধানমন্ত্রী

গেলো দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম। আর আমরা এখন রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য নিয়ে ৩ দিনের বৈশ্বিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বক্তৃতায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনে জিতলে রাজশাহী ও চট্টগ্রামে আরও দু’টি শিল্পনগরীর পাশাপাশি আলাদা শিল্পপার্ক নির্মাণ করা হবে। এছাড়া, বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।