× Banner
সর্বশেষ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

১৫ ডিসেম্বরের পর থেকে মাঠে সশস্ত্রবাহিনী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে পুলিশের সঙ্গে মাঠে সশস্ত্রবাহিনীর ছোট টিম কাজ করবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এ কথা বলেন। এর আগে নির্বাচন ভবন অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে পৌনে ১১টায় এ বিশেষ বৈঠক শুরু হয়।

পুলিশ প্রশাসনের উদ্দেশে সিইসি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনীর একটি ছোট টিম আপনাদের সঙ্গে দেখা করবে। ১৫ ডিসেম্বর থেকে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব না।  পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়ে কাজ করার নির্দেশ দিলেন ইসি। তবে পুলিশের সব কাজে ইসির নজরদারি থাকছে বলে মন্তব্য করে সিইসি।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর ৪ কমিশনার ও ইসি সচিব এবং পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপাররা (এসপি)।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..