দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা আক্রমণাত্মক কথা বলছেন। তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর র‌্যাডিসন ব্লু  হোটেলে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে? জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ি দাম নেই, বিএনপি তাদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামবে। তখন সেই ঢল মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলবদলের রাজনীতির কোনো চমক আছে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঘোড়াবদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোয় নতুন কোনো বিষয় নয়। কে কোন দিকে অবস্থান নেবে, তা তো হচ্ছেই। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা এখনো নেত্রীর ক্লিয়ারেন্স পাইনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।