× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

রুপন কর অজিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন -জাহিদ ফারুক শামীম

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা

বরিশাল-৫ (সদর) আসনের নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেন, বাংলাদেশের মেরুদন্ড হলো শ্রমিক। যেদেশের ক্রমিকরা বেশি সংগঠিত সেই দেশ ততো দ্রুত উন্নত হতে পারে। বাংলাদেশের উন্নয়নের পিছনে শ্রমিকদের ভুমিকা অনস্বীকার্য। বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করার। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে। স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। ৪১ সালের মধ্যে দেশ সম্মৃদ্ধশালী হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা মহিলা শ্রমিকলীগের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বের মাধ্যমে। নারীরা আজ বড় বড় জায়গা দখল করে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সিভিল সোসাইটি, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা আন্তরিকতার সাথে কাজ করে। পুরুষরা তা করেননা। আমরা বরিশালের মানুষ সবসময় অবহেলিত ছিলাম। এখান থেকে মুূমূর্ষ একটা রোগীকে ঢাকায় নেয়ার পথে ফেরিঘাটেই মৃত্যুবরন করতো। এখন আর সেই অবস্থা নেই। এ অঞ্চলের কথা ভেবে প্রধানমন্ত্রী পদ্মার উপর সেতু করেছেন।
আজ আর সেই দূর্ভোগ নেই। এখন বরিশালের মানুষ ৩ ঘন্টায় ঢাকা যাচ্ছে। এখানে পায়রা বন্দর  হয়েছে। ভোলার গ্যাস বরিশাল এনে শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেইসব কারখানায় বরিশালে বেকার ছেলে মেয়েরা চাকুরি করবে। যেই প্রধানমন্ত্রী আমাদের জন্য এতো কিছু করছেন তার জন্যও কিছু করা উচিৎ। নৌকায় ভোট দিয়ে তাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তবেই এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাকে প্রধানমন্ত্রী করতে হলে বরিশাল-৫ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি ৫ বছর এ আসনের সংসদ সদস্য ছিলাম। এই সময়ে টিআর, কাবিখা, টিউবওয়েলসহ কোন উন্নয়ন কাজ থেকে টাকা গ্রহন করেনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি। এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।  জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি নারী নেত্রী লুনা আব্দুল্লাহ্্।
সংগঠনটির জেলা সাধারন সম্পাদক ফারজানা বিনতে ওহাব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কহিনুর বেগম, রেশমী বেগম ও ইসরাত জাহান লাভলী।
এর আগে নৌকার প্রার্থী জাহিদ ফারুক দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর কাকলীর মোড় ও ফজলুল হক এ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে ভোট চেয়ে গণসংযোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..