বরিশাল-১ আসনে নৌকার প্রচারণায় শ্রমিক লীগের নেতা-কর্মীরা

বরিশাল-১ আসনে নৌকার প্রচারণায় শ্রমিক লীগের নেতা-কর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে প্রত্যন্ত এলাকায় ভোট প্রার্থণা করে বেড়াচ্ছেন উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকেলে নেতৃবৃন্দ উপজেলার ছয়গ্রাম বাজার, ডিএসবি বাজার, চাউকাঠী, মিশ্রীপাড়া, মোহনকাঠী, মোল্লাপাড়া, বারপাইকা বাজারে গণসংযোগ করে ব্যবসায়ি ও পথচারীদের কাছে নৌকায় ভোট প্রার্থণা করেন। এর আগে বুধবার বিকেলে তারা রথখোলা, রামের বাজার, কালুরপাড়, শিহিপাশা, কান্দিরপাড় এলাকায় অনুরুপ প্রচার প্রচারণা চালিয়েছেন।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, প্রচার সম্পাদক নূরে আলম আলম পাইক, শ্রমিকলীগ নেতা রুপম দাস, মৃদৃল দাস, সেলিম খা, হাদিস মোল্লা, আসাদুজ্জামান সবুজ, জগদীশ মন্ডল, ছরোয়ার মোল্লা, বাচ্চু ফকির, তারেক পাইকসহ প্রমুখ নেতা-কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।