বরিশালে ছাত্রলীগ নেতা রেজাকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধিঃ জেলা শহরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল ইসলাম রেজা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম জানান, নিহত রেজার দায়ে ধারালো অস্ত্রের দাগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।