× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

পাকিস্তানে ৫ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঁচ বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। আটককৃত বাংলাদেশিরা পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ইরান যেতে চাইছিলেন বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের খবর অনুযায়ী, বেলুচিস্তান প্রদেশের নালিয়েন্ত চেকপোস্ট থেকে পাঁচ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করা হয়েছে।

পাকিস্তান কোস্টগার্ড (পিসিজি) বলেছে, এরা অবৈধ অভিবাসী। পিসিজি কর্মকর্তারা জানান, আটককৃত ৭৫ জনের মধ্যে আট আফগান নাগরিক, পাঁচ বাংলাদেশি নাগরিক ও ৬২ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, এঁরা সবাই কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ইরানের দিকে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে আটককৃত সবাইকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..