× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০২৪
আওয়ামী লীগে যোগদান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া এলাকার বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) অর্ধশত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতার সাথে যুক্ত হতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী পরিচয় দিতে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানিয়েছেন।

রবিবার রাতে শিলনদিয়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুবসংহতির নেতা শামীম সরদার ও বিএনপি নেতা বাচ্চু কাজীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনের হাতে ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. তারিকুল ইসলাম তারেক, উপজেলা যুবলীগের সদস্য আনিছুর রহমান মোল্লা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইউসুফ হোসেন খান, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..