বরিশালের পিপি মোঃ গিয়াস উদ্দিন কাবুলের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মোঃ গিয়াস উদ্দিন কাবুলের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, গিয়াস উদ্দিন কাবুল ছিলেন একজন দায়িত্বশীল ও নীতিবান আইনজীবী। তিনি একটানা দশ বছর অত্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য তিনি গত ১৯ এপ্রিল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।