শ্রীলঙ্কায় বোমা হামলায় গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা একইসঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ রোববার এক শোকবার্তায় নিন্দা ও শোক জানান রাষ্ট্রপতি। শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শ্রীলঙ্কা সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ১৩৮ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।