বছরের শেষ প্রহরে নিউ ইয়ার সেলিব্রেশন কনসার্ট

বিনোদন প্রতিবেদক: নিউ ইয়ার সেলিব্রেশন কনসার্টের আয়োজন করা হয়েছে বছরের শেষ প্রহরে দর্শক মাতাতে। এতে সংগীত পরিবেশন করবেন- ব্যান্ড সিক্স এবং কণ্ঠশিল্পী রুপন্তী।

নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের। রিয়াজুম মুনির শৈবালের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী সামা মেহজাবিন রিনতি।

৩১ ডিসেম্বর, রাত ১১টা ৪৫মিনিটে একুশে টেলিভিশনে সরাসরি প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।