বঙ্গবন্ধুকে জানতে হলে বই পড়তে হবে -পরিবেশ মন্ত্রী

বঙ্গবন্ধুর সমগ্র জীবনের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একে অপরের পরিপূরক। কাজেই বঙ্গবন্ধুকে জানতে হলে, বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর ওপর রচিত বই পড়তে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ডাকসু আয়োজিত ‘বঙ্গবন্ধু বইমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বই মানুষকে আলোর পথে নিয়ে যায়, সঠিক পথে চলতে শেখায়। দেশের ইতিহাস, ঐতিহ্য বিশ্বকে জানার জন্য শিক্ষার্থীদেরকে বেশি করে বই পড়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ না পড়লে বঙ্গবন্ধু সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে না। দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুকে জানতে দেওয়া হয়নি, স্কুল কলেজের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ভুল ইতিহাস অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসু’র সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাহিত্য সম্পাদক মাজহারুল কবীর শয়ন। অনুষ্ঠান শেষে মন্ত্রী ডাকসু ভবন পরিদর্শন করেন এবং ভবনটির সামনে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।