× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যে কোনো মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নারী ও শিশুসহ সকল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য মন্তব্য করে বলেন, যে কোনো মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে ডিজিটালাইজড করার পাশাপাশি দেশের নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও সরকারের।  মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা-সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

মন্ত্রী আজ ঢাকায় টেলিকম অধিদপ্তর মিলনায়তনে দেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ নিরসন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজিত বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম, বিটিসিএল মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসিনুল আলম, টেলিটক এমডি মোঃ সাহাব উদ্দিন, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মোঃ রফিকুল মতিন-সহ ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, এনটিএমসি, এসবি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকল্পে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি দিয়েই প্রযুক্তি অপরাধ মোকাবিলা করা হবে উল্লেখ করে বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে যাওয়ায় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে উপজেলা পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল নিরাপত্তা ইউনিট স্থাপন করতে হবে। এই বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বৈঠকে আগামী মাসে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সম্ভাব্য বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে এজেন্ডা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়াও বাস্তবায়নাধীন সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের কার্যক্রম, প্রকল্পের অর্জনসমূহ, বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..