সুব্রত ঘোষ, বগুড়াঃ গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে শিশুসহ ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২৯ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা গেছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫১৭ এবং সুস্থ হয়েছে ৪৮ জন।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন রাতে সাংবাদিকদের জানান, আজ ৪ জুন ৪২জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ২৮ জন, শেরপুরে ৮ জন, গাবতলীতে ২ জন, ধুনটে ২ জন, শাজাহানপুর ও কাহালুতে একজন। তবে বগুড়া শহরের মধ্যে মাটিডালীতে একই পরিবারের ৪ জন।
বগুড়া শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৬৩ জনের মধ্যে ২৭ জনের করোনা পজিটিভ ও টিএমএসএস এর ৪২ ফলাফলে বগুড়ায় ১৫জন করোনায় পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৫১৭ জনের মধ্যে ৪৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন এবং ৪৬৮ জন বিভিন্ন ভাবে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।





