× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে শ্যালক নিহত, দুলাভাই আহত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
কম্প্রেসর বিস্ফোরিত হয়ে শ্যালক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে রিফাত শেখ (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিরাজ বরকতী (৩৫) নামের অপর একজন মারাত্মক হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ময়না ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে অবস্থিত বরকতীর দোকানে এ দুর্ঘটনা ঘটে।

আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সম্পর্কে শালা-দুলাভাই। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে মো. মিরাজ বরকতীর একই ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে একটি মুদির দোকান আছে। দোকানের ফ্রিজটি নষ্ট হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে ফ্রিজটির কম্প্রেসর ঝালাই করে নিজেই লাগাতে যান। এ সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো মিরাজ বরকতীর শ্যালক রিফাত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে রিফাতের মাথার ঘিলু বের হয়ে যায়। নিহত রিফাত গৌরিপুর গ্রামের রবিউল শেখের ছেলে।

বিস্ফোরণে মারাত্মক আহত মিরাজ বরকতীকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী বলেন, আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..