মধুখালীতে জেএসসি জেডিসি পরীক্ষা শুরু

মধুখালী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় মধুখালীতে ৬টি কেন্দ্রে জেএসসি জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে । বুধবার সাধারন, মাদরাসা ও কারিগরী তিনটি শিক্ষা বোর্ডের অধিন জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা বা জেএসসি, জেডিসি ভোকেশনাল পরীক্ষা উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ দিঘলিয়া, রামদিয়া, কামারখালী, শাহ হাবিব ও রায়েকদা কেন্দ্রে ৪ হাজার ৩শত ৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান জানান।

মধুখালী কেন্দ্র- ১ হাজার ৩ শত ৫৩ জন, কামারখালী ১ হাজার ২শত ১৩, রামদিয়া-৪শত ৪০, শাহ হাবিব সিনিয়র মাদরাসা কেন্দ্র-৪ শত ৮০ও রায়েকদা ভোকেশনালে ১শত ৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফুন নাহার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।