সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চান জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি ফজলুল হক মনি

মুলাদী (বরিশাল) : বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সামজ সেবক, শিক্ষানুরাগী, সাবেক তুখোড় ছাত্রনেতা ও বর্তমান সংগ্রামী যুবনেতা মোঃ ফজলুল হক মনি বলেছেন, জিয়া পরিবারের মতো মানুষের কল্যাণে কাজ করতে চাই। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর স্ত্রী, বারবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সু-যোগ্য পুত্র, তারুণ্যের অহংকার তারেক রহমানও একই ভাবে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে চলছেন। তাই আমার দলীয় কর্মকান্ডের মাধ্যমে বিএনপি’কে আরও শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছি।

আর এর মাধ্যমেই বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে। আমি দলের জন্য অতীতে কাজ করেছি, বর্তমানে করছি ও ভবিষ্যতে করবো, ইনশাল্লাহ। সম্প্রতি দীর্ঘ আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি বিএনপির ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদিন এর নেতৃত্বে দলীয় কর্মকান্ড (রাজনীতি) করে চলছি। তার প্রতি আমার পূর্ণআস্থা ও বিশ^াস আছে। আমি অতীতে দলের সকল আন্দোলন সংগ্রামে ছিলাম, বর্তমান আছি ও ভবিষ্যতে থাকবো। তাই আমি আমার কাজের মূল্যায়ন পাবো বলে আমার ব্যাপক আশা ও বিশ^াস। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি আমার পরিবারের পথ ধরে মানুষের কল্যাণে কাজ করার জন্য রাজনীতি করছি। আর যথাসাধ্যমত মানুষের সেবা করে যাচ্ছি।

আমি বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে নির্বাচন করেছি। আবারও দলের যে কোন প্রয়োজনে আন্দোলন-সংগ্রাম ও নির্বাচন সহ দলীয় বিভিন্ন কর্মকান্ডের জন্য সর্বদা প্রস্তুত আছি। তাই আমি সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

অন্যদিকে বাটামারা সহ বিভিন্ন এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বলেন, যুবনেতা ফজলুল হক মনি মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করেন। আমরা অতীতে তাঁর সঙ্গে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো। আমরা তাকে দলের যে কোন দায়িত্বশীল পদে দেখতে চাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।