ফুলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম:  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে গরীব ও দরীদ্রদের মাঝে স্বল্প মুল্যে চাল বিতরণ কর্মসূচি শুরু  করা হয়েছে। কর্মসূচীর আওতায় উপজেলায় ১৯ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে ১০ হাজার ৪ শত ৩৫ জন হত দরীদ্রের মাঝে মোট ৩১৩.০৫ মেট্রিকটন চাল বিতরণ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিঃ) মোঃ আব্দুস সালাম মিয়া জানান।

উপজেলার সর্বত্র সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য খাদ্য অধিদপ্তর সার্বক্ষনিকভাবে এ কার্যক্রম তদারকি করছে বলে তিনি উল্লেখ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার অনুমোদিত ডিলারগন সুষ্ঠ ও সুন্দরভাবে চাল বিতরণ করে চলেছেন।বড়ভিটা ইউনিয়নের ১,৩ ও ৬ নং ওয়াডের ডিলার মোঃ রেজাউল করিম খন্দকার রাশেল বলেন,এবারে তিনি ১৭.৭০০ মেট্রিকটন চাল ৩ ওয়াডের ৫৯০ জন হত দরীদ্রের মাঝে বিতরণ করছেন এবং কালকের মধ্যেই তা প্রত্যেকের মাঝে বিতরণ শেষ হবে বলে তিনি জানান।
স্বল্প মুল্যে চাল নিতে আসা আজকার আলী(৭০),মাহাবুল(৪৫) এবং হাজেরা বেগম(৪০) বলেন বাজারের দামের চেয়ে অর্ধেক দামে এখানে সঠিক ওজনে  চাল পেয়ে আমরা খুব খুশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।