× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ফিরে এলো না তারা

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ ভারতের বেশ কিছু স্থানে চলছে প্রচণ্ড দাবদাহ সে সঙ্গে যুক্ত হয়েছে খরা পানি সংকটে পড়েছেন দেশটির লাখো মানুষ বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে

গতকাল মঙ্গলবার তেমনই একটি লাইনে পানির জন্য দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের অতোলা গ্রামের ৪৫ বছর বয়সী নারী কেভালবাঈ কাম্বলে। মাথার ওপর গনগনে সূর্য আর প্রয়োজনীয় পরিমাণ পানি পান না করা শরীর নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা। হঠাৎ করেই পড়ে যান কেভালবাঈ দ্রুত তাঁকে স্থানীয় সরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কেভালবাঈকে মৃত ঘোষণা করেন

এনডিটিভির খবরে জানানো হয়, গত সপ্তাহেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়। সেখানে ১১ বছর বয়সী এক কিশোর তার পরিবারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে কুয়ায় পড়ে মারা যায়। একই জেলায় আরেক গ্রামে পানির পাম্প থেকে পরিবারের জন্য পানি সংগ্রহ করছিল ১২ বছরের কিশোরী যোগিতা। সে সময় ডায়রিয়ার কারণে শরীর দুর্বল থাকলেও বাধ্য হয়ে তাকে পানি আনতে হয়েছিল। প্রায় শুকিয়ে যাওয়া পানির কল চেপে পাঁচ দফায় পানি সংগ্রহ করার পর ৪২ ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যায় সে


এ ক্যটাগরির আরো খবর..