স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কালীগঞ্জে ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টে ৩৭ রানের ব্যাবধানে ফারিয়া ক্রিকেট একাদশ জয়ী হয়েছে।
বৃহস্পতিবার সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে প্রথম রাউন্ডের শেষ খেলায় তারা কালীগঞ্জ ষ্টেডিয়ামপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে টচে ফারিয়া ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ষ্টেডিয়ামপাড়া ক্রিকেট একাদশ ৮ উইকেটে ১১৯ রান করে। বিজয়ী ফারিয়া ক্রিকেট একাদশের আজিজুল ৮৫ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আজিজুলের হাতে পূরস্কার তুলে দেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সহ-সম্পাদক সাংবাদিক জামির হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া ফেডারেশনের সদস্য আয়ুব হোসেন ও আনিচুর রহমান সহ সংগঠনের অন্যান্ন কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও সাখাওয়াৎ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও ইবনে মাসুদ। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্য।
১৬ দলের অংশগ্রহনে এ টুনামেন্টের মিডিয়া পাটর্নার ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”। শুক্রবার ২য় রাউন্ডের ১ম খেলায় অংশগ্রহন করবে ফারিয়া ক্রিকেট একাদশ বনাম কাষ্টভাঙ্গা ক্রিকেট একাদশ।





