কালীগঞ্জে পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার সাবেক এই মেয়র বিজুসহ আরো ছয়জন পুলিশের কাজে বাধা দান ও হত্যা মামলার ডকেট ছিনতায় মামলার হাজিরা দিতে আদালতে যান। এদিন দুপুরের পর ঝিনাইদহ আমলী আদালতের বিচারক গৌতম কুমার তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্র্দেশ দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রসা ছাত্র আলামিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও আলামত উদ্ধারে যায় ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পাঁচ কর্মকর্তা। এসময় সাবেক মেয়র মোস্তাফির রহমান বিজু, তার ভাই মুশফিকুর রহমান ডাবলু, মোস্তাক আহম্মেদ লাভলু ও লাল্টুসহ ১০ থেকে ১২ জন পিবিআই সদস্যদের উপর হামলা ও মারপিট করে মামলার ডকেট ছিনতাই করার চেষ্টা করে।

তাদের হামলায় এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মোঃ জাফর ও এএসআই আব্দুল খালেক আহত হয়। এঘটনায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে এক নম্বর আসামি করে মামলা করে ঝিনাইদহ পিবিআই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।