রোহিঙ্গা সংকটে বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটে বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকটে বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শুধু সমর্থনের বক্তব্য যথেষ্ট নয়, এখন কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং কক্সবাজারে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার সময় শেষ হয়েছে; এখন বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে অস্বীকার করছেন না। বরং যে পরিস্থিতি তাঁদের নিজ ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে, তাঁরা সেই পরিস্থিতিকে প্রত্যাখ্যান করছেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে রোহিঙ্গাদের স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার পাশাপাশি একটি আস্থার পরিবেশ তৈরি করা জরুরি।

প্রত্যাবাসনকে মূলত আস্থার বিষয় হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গারা করুণা নয়, তাঁদের অধিকার চান। এই সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত রয়েছে। বাংলাদেশও অনির্দিষ্টকাল ধরে এই সংকটের ভার বহন করতে পারে না।

তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।