ফাইভ স্টার হোটেলে ‘দেহব্যবসা’, আটক জনপ্রিয় অভিনেত্রী

প্রতিবেশী ডেস্কঃ বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে গড়ে তোলা হয়েছিল দেহব্যবসার চক্র। গোপন সূত্রে এমন খবর পেয়ে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে টলিউডের একজন অভিনেত্রী, একজন ডিজাইনার ও বাংলা সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ভারতের হায়দরাবাদের তাজ ডেকান হোটেল থেকে ওই পাঁচজনকে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই-এর এক খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদে দেহব্যবসা চালাচ্ছিল ওই চক্রটি। তাজ ডেকান হোটেলটিতে নিয়মিত যাতায়াত ছিল সমাজের প্রভাবশালী ব্যক্তিদের। হোটেলের ম্যানেজারের সঙ্গে দেহব্যবসার চক্রের প্রধানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওই হোটেলে অবস্থান করা ব্যক্তিদের কক্ষে পাঠানো হতো পতিতাদের ছবির অ্যালবাম। এরপর ঠিক করা হতো দাম। দাম ঠিক হলে ক্লায়েন্টের ঘরে চলে আসতেন সুন্দরী মডেল ও অভিনেত্রীরা।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতের জিনিউজ জানায়, টলিউডের এক অভিনেত্রীর সঙ্গে এক রাত থাকেতে হোটেল কর্তৃপক্ষকে দিতে হতো এক লাখ টাকা। কিছুদিন ধরেই ওই নজর রাখার পর সম্প্রতি হায়দরাবাদের নর্থ জন টাস্ক ফোর্সের পুলিশ এই চক্রের পর্দাফাঁস করে।

টাস্ক ফোর্সের পরিদর্শক নাগেশ্বর রাও জানান, ওই ফাইভ স্টার হোটেলটির ওপর বেশ কিছু দিন ধরেই নজর রাখছিল স্থানীয় পুলিশ। হোটেলে যাঁরা ঢুকছেন, তাঁদের গতিবিধিও খেয়াল করছিল তারা। পরে হঠাৎ একদিন হোটেলে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের বাঞ্জারা হিলশে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ নিচ্ছে পুলিশ।

নাগেশ্বর রাও আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হোটেলের ম্যানেজার প্রাথমিকভাবে দেহব্যবসার অভিযোগের কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।