ফরিদপুর-২, আসনে নৌকার মাঝি হলেন সাজেদা চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে নৌকার মাঝি হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার (২৬ নভেম্বার) রাত পৌনে ৮টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আসনের মনোনয়ন চুড়ান্ত করেন মনোনয়ন বোর্ড।

জানা যায়, সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন চুড়ান্ত হওয়ায় সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এ আসনে দলের মনোনয়ন চেয়ে সাজেদা চৌধুরীসহ ৭ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। অবশেষে বার বার নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন চিঠি তুলে দেন মনোনয়ন বোর্ড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।