× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১: দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
মনোনয়ন বাতিল ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ফরিদপুর-১ আসনের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল এবং পাঁচটি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন।

আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা।

এসময় সাংবাদিকদের এক  প্রশ্নের উত্তরে  তিনি জানান, ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরে স্বাক্ষর না থাকায় বাতিল বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

অপরদিকে এ আসনে বিএনএমের প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরের মনোনয়ন পত্রে দুটি স্বাক্ষরে কিছুটা অমিল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে তিনি পুনরায় স্বাক্ষর করে দিলে তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

তবে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পার্টির মো. আ. রউফ মোল্যা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..