× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

ফরিদপুরে স্কুলছাত্র হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসপি আলিমুজ্জামান

admin
হালনাগাদ: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
ফরিদপুরে স্কুলছাত্র হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসপি আলিমুজ্জামান

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমঘটিত বিরোধের জেরে মো. শাহেদ শেখ (১৭) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা)।

বুধবার দুপুরে তদন্তের অংশ হিসেবে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামে হত্যাকান্ডের ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার। এ সময় নিহত শাহেদ শেখের মা শিল্পী বেগম, দাদী রাহেলা বেগম, ফুফা লিটন খানসহ আশপাশের লোকজনের সাথে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানার জন্য কথা বলেন। হত্যাকান্ডের সাথে জড়িত মামলার বাকি আসামীদের গ্রেপ্তার করতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের জসীম শেখের স্কুল পড়ুয়া মেয়ের সাথে শাহেদের প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহে ওই ছাত্রীর চাচাতো ভাই লাদেন শেখ বিষয়টি নিয়ে শাহেদকে জিজ্ঞাসাবাদ এবং কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে গত ৩০ জানুয়ারি। এর জের ধরে লাদেন শেখ প্রতিশোধ নিতে ইব্রাহিমসহ আরো কয়েকজন শাহেদের বাড়ির সামনে ওইদিন তার ওপর বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শাহেদ মারাত্বক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জানুয়ারি রাতে মারা যায়। শাহেদ আলফাডাঙ্গা উপজেলার অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বুধবার আলফাডাঙ্গার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে গত ৩১ জানুয়ারি ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..