× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভাতিজী ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ জুন, ২০২৩
ভাতিজী ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে দায়ে করা মামলায় চাচা মো. আসাদুজ্জামান ওরফে আসাদকে (৩৯) গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

শুক্রবার ( ০২ জুন ) দুপুরে বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। গত বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্র জানা গেছে, অভিযুক্ত ধর্ষক আসাদুজ্জামান আসাদ একজন শিক্ষিত বেকারগ্রস্ত যুবক। তিনি বাড়িতে শুধু ঘুরাফেরা করেন, কিন্তু কোনো কাজকর্ম করেন না। আর নির্যাতিত কিশোরীও একজন মানসিক প্রতিবন্ধী। ওই কিশোরী আর আসাদ সম্পর্কে আপন চাচা ভাতিজী। যে কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একই বাড়িতে বসবাস করতেন তারা। বুধবার সকালে পরিবারের সকল সদস্যরা কেউ কলেজে, কেউ কর্মস্থলে যান। তখন বাড়িতে ওই কিশোরী আর আসাদ অবস্থান করছিল। এই সুযোগে প্রতিবন্ধী ভাতিজীকে মুখ চেপে ধরে একটি টিনের ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ওই কিশোরীকে অস্বাভাবিক অবস্থায় দেখেন এবং তার কাছে ঘটনার বিস্তারিত জানেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ভুক্তভোগী আর অভিযুক্ত আপন চাচা-ভাতিজী। ঘটনাটি চরম একটি বাজে ঘটনা। এটা বিকৃতি মস্তিস্কের কাজ। ধর্ষণের ঘটনায় বুধবার রাতে নির্যাতিত প্রতিবন্ধী কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতে স্থানীয় একটি পাটক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসাদকে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..