ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার(৩ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজন হলেন জেলা সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল(২৫) এবং অন্যজন হলো ফরিদপুর শহরতলীর ব্রাহ্মণ কান্দাd মহল্লার রাকিবুল(২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে মোটরসাইকেল ২ তরুণ শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাটি ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে রাজাবাড়ি রাস্তার মোড় এলাকায় যাচ্ছিল। পরে সেতুর ওপর ওই ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।