স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিক্ষাথীরা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অন্যতম কারিগর। সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে, সমাজের মঙ্গলে শিক্ষক- শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।

আজ রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বরিশাল কর্ণকাঠি জি.আর.হাইস্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কর্তৃক এক যুগ পূর্তি এবং শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতি মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীরা যাতে গতানুগতিক পড়াশোনার বাইরে আনন্দের মধ্যে লেখাপড়া করতে পারে সেজন্য সরকার স্কুল দৃষ্টিনন্দন করা, খেলাধুলার ব্যবস্থা করা, ডিজিটাল ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছে।

জাহিদ ফারুক আরো বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। শিক্ষার্থীদের মানবিক গুণাবলির শিক্ষা দিতে হতে, তাদের ভেতর দেশ প্রেম জাগ্রত করতে হবে।  স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাওারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো.আলাউদ্দিন ফকির, রাজনীতিবিদ মোহাম্মদ মশিউর রহমান খান ও লুৎফুন নাহার লুনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।