× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের সামনে ইজি-বাইক মালিক-চালক সমিতির অবস্থান কর্মসূচি

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১২ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেছে জেলা ইজি-বাইক মালিক-চালক সমিতি।

সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের চাপের মুখে প্রশাসন যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে তা ইজি-বাইক মালিক-চালকদের জন্য অশুভকর। আমাদের পেটে যারা লাথি মারার চেষ্টা করছে; আমাদের আন্দোনল তাদের বিরুদ্ধে। আমরা শান্তিপূর্নভাবে আন্দোলন করতে চাই। কোন হঠকারিতা চাইনা। প্রয়োজনে আমরা সব কিছু বিষর্জন দেব। তিনি আরো বলেন- আগামী কাল রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের নিকট জেলার সব ইজি-বাইকের চাবি হস্তান্তর করে পরিবার-পরিজন নিয়ে জেলা প্রশাসন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করব। প্রয়োজনে অনশন করার মত কর্মসূচি দেবেন তারা। আজ সমাবেশে প্রচার মাইক ব্যবহার করতে দেয়া হয়নি। যদি আমি আটক হই; তবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা ইজি-বাইক মালিক-চালক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, মালিক ও চালকদের মধ্যে বেল্লাল হোসেন, আনারুল ইসলাম, হেকমত আলী, মনি প্রমুখ বক্তব্য রাখেন।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ইজি-বাইক মালিক-চালকদের প্রশাসন কর্তৃক বেধে দেয়া সীমানা অতিক্রম করে তারা নিজেদের মত করে চলার চেষ্টা করছে বিধায় পুলিশ তাদের ২ জনকে আটক করেছিল। তিনি আরো বলেন- যেহেতু সমাবেশ করতে তারা প্রশাসনের নিকট থেকে অনুমতি নেয়নি বিধায় তাদের মাইক ব্যবহার করতে দেয়া হয়নি। তিনি আরো বলেন- আগামী কাল জেলা প্রশাসকের নিকট চাবি কিংবা স্মারক লিপি দিতে পারেন তারা। তবে তারা যদি বিষের বোতল হাতে রেখে আন্দোলন করে; তবে পুলিশ আইনগত দিকে এগিয়ে যাবে এবং তাদের আটক করতে বাধ্য হবে। এরপর প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, মেহেরপুরের ৪টি আঞ্চলিক মহাসড়কে ইজি-বাইক চলাচলের বিরোধিতা করে আসছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন। দাবী আদায় না হওয়ায় গেল মঙ্গলবার দুপুর থেকে তারা বাস-ট্রাকসহ সব ধরণের বৈধ যান-বাহন চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা শেষে এদিন বিকেল থেকে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এদিকে প্রশাসন ইজি-বাইক চালক-মালিকদের চলাচলে সীমানা নির্ধারণ করে দিয়ে তাদের বিরুদ্ধে পুলিশি নজরদারীর ব্যবস্থা করেন। এতে স্বার্থের পরিপন্থী হওয়ায় জেলা ইজি-বাইক মালিক-চালক সমিতি বেঁকে বসে। তারা তাদের দাবী আদায়ে ইজি-বাইক ধর্মঘট ডেকে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..