× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ইমদাদুল হক পাইকগাছা (খুলনা)

প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী উপকূলীয় জনপদের মানুষ -এমপি রশীদুজ্জামান

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী

গণমানুষের রাজনৈতিক দল, দলটির রয়েছে দীর্ঘ সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভ‚মিকা। প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী উপকূলীয় জনপদের মানুষ। গণতান্ত্রিক আন্দোলনের ন্যায় দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের প্রতিটি দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বলেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
তিনি শনিবার বিকালে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় এ সংসদ সদস্য বলেন, মহামারী করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য কোন মানুষের দুর্ভোগ হয়নি।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি বৈশি^ক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। যার ভুক্তভোগী দেশের উপক‚লীয় জনপদের মানুষ।
তিনি বলেন, আমরা ইচ্ছে করলেই দুর্যোগ রোধ করতে পারি না। তবে সচেতন ও পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি অতিতের ন্যায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে দুর্যোগ কবলিত মানুষের পাশে সেবকের ভ‚মিকায় থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, নূরুল ইসলাম, মৃন্ময় মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা রিপন রায়, রাকিব ও ইমরান হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..