× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে -সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
নতুন সমাজ গড়বে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের আছে বিশাল মানব সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্যদিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে বলে সরকার আশাবাদী।

উপদেষ্টা আজ ঢাকায় আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের স্মরণে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত উইম্যান অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফ্যাস্টিভ্যাল ২০২৫ এর (৪ জুলাই থেকে ৬ জুলাই) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হতে চলেছে। এ অভ্যুত্থানে আমাদের তরুণরা জীবন উৎসর্গ করেছে। কোনো অপশক্তি তাদের আটকাতে পারেনি। কারণ গত ১৫ বছর দেশে অন্যায়ের পাহাড় গড়ে উঠেছিল, যে পাহাড় ভাঙার জন্য জুলাই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অন্যায়কে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল। তারা কুটিল রাজনীতি বোঝে না। তারা ন্যায্যতার জন্য লড়াই করেছে। অন্যায় করলে আগামীতেও তারা রুখে দাঁড়াবে এটাই তারুণ্য।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ২৪ জুলাই যুদ্ধে শহিদ মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জুলাই কন্যা সাবরিনা আফরোজা সেবন্তী।

বিকেলে উপদেষ্টা গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে জুলাই যুদ্ধে শহিদ নাফিসা হোসেন, শহিদ সানজিদা হোসেন এর পরিবারের সাথে দেখা করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..